ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশি-বিদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়

অনুমোদনহীন শাখা ক্যাম্পাস বন্ধে ইউজিসির নির্দেশ

অনুমোদনহীন শাখা  ক্যাম্পাস বন্ধে ইউজিসির নির্দেশ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

দেশে অনুমোদন ছাড়া পরিচালিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে ২৫ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে।

সোমবার ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জেসমিন পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়া দেশে বেশ কিছু দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এমন প্রতিষ্ঠানের একটি তালিকা কমিশনের হাতে এসেছে। ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে।
ইউজিসি জানায়, অননুমোদিতভাবে পরিচালিত সব প্রতিষ্ঠানকে উল্লিখিত বিধিমালা অনুসারে অনুমোদনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে– অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের শিক্ষাসহ সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে হবে।

আরও পড়ুন

×