ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে সংকটের মধ্যেও জ্বালানির দাম বাড়ায়নি বাংলাদেশ: ববি হাজ্জাজ

মধ্যপ্রাচ্যে সংকটের মধ্যেও জ্বালানির দাম বাড়ায়নি বাংলাদেশ: ববি হাজ্জাজ
×

ঢাকা বিশ্ববিদ্যালয় রোবার স্কাউট গ্রুপের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২০:৫৩

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি বাংলাদেশ, যারা মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেও জ্বালানি পণ্যের দাম বাড়ায়নি। তবে এর মানে এই নয় যে, বাংলাদেশ একটি বৈশ্বিক সংকটের মধ্যে নেই। আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি। 

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে 'ঢাকা বিশ্ববিদ্যালয় রোবার স্কাউট' গ্রুপের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জাতির কাছে অঙ্গীকার রেখেছেন যে, আমরা শিক্ষার পুরো অবস্থান পাল্টে দেব। বিশ্বমাপের প্রতিযোগিতামূলক শিক্ষা মান আমরা তৈরি করব। আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। তারেক রহমান স্বপ্ন দেখেন আগামী দিনগুলোতে বিশ্বের অন্য জায়গা থেকে সবাই স্বপ্ন দেখবে, তারা বাংলাদেশি এডুকেশন নেবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা শুধু স্বপ্ন দেখবে না তারা বিদেশে যেয়ে এডুকেশন নিবে। আমরা শিক্ষাকে ওই জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের শিক্ষাব্যবস্থাকে আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড করব যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ তারা তৈরি করতে পারেন।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশা দিয়েছেন যে আমরা ২৫ কোটির উপরে বৃক্ষরোপণ করব। যেভাবে কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে পাঁচ বছরে আমরা ২৫ কোটির অনেক বেশি করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ।

আরও পড়ুন

×