ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
×

মাহবুবুর রহমান

বাসস

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ১০:০৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ১০:১৮

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে ম্যালেরিয়া ধরা পড়ে।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএসে শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।

তিনি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন

×