ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদেশে কর্মরত এক কোটি ৩০ লাখের বেশি কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিদেশে কর্মরত এক কোটি ৩০ লাখের বেশি কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
×

আরিফুল হক চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৭:৩৩

মৌলভীবাজার-১ আসনের এমপি নাছির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে এক কোটি ৩০ লাখের বেশি কর্মী কর্মরত রয়েছেন।

কিশোরগঞ্জ-১ আসনের শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৭৪৫ জন। 

এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে ২৩ দশমিক ৯২ বিলিয়ন, ২০২৪-২৫ অর্থ বছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ও চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত ২৯ দশমিক ২২ বিলিয়ন রেমিট্যান্স এসেছে।

নোয়াখালী-৩ আসনের আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৬২ হাজার ৩৫২ জন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী নুরুল হক (নুর) সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুর বারী জানান, দেশের সরকারি খাদ্য গুদামে বর্তমানে ১৭ দশমিক ৭১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল ১৪ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন ও গম তিন দশমিক শূন্য ৭ লাখ মেট্রিক টন। সরকারি খাদ্যগুদামে মজুদ সন্তোষজনক দাবি করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

×