ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফজলে নূর তাপস ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

নিয়োগ বাণিজ্য করে হাতিয়ে নেন কয়েকশ কোটি টাকা

ফজলে নূর তাপস ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ
×

শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরীন তাপস। ছবি: সংগৃহীত

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তাঁর স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশে দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ গত রোববার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গতকাল এই তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ব্যাংকে বিপুল অঙ্কের দেশি-বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগও ছিল। মামলাটির তদন্ত পর্যায়ে সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হলো। 

দুদক জানায়, সাবেক মেয়র তাপস ও তাঁর স্ত্রীর নামে মোট ৭৯ কোটি ৬০ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তাপস মেয়র হওয়ার আগে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাঁর নামে বৈধ আয়ের বাইরে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। 

সাবেক মন্ত্রী ফরহাদ ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ 
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

আরও পড়ুন

×