এনপিপির সভায় বক্তারা
মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাজনৈতিক শক্তি গড়তে হবে
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৬:২১
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। রাজনীতি মানে মানুষের সেবা। উত্তম সেবা হচ্ছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম। মানুষের সঙ্গে মেলামেশা ছাড়া রাজনীতি করা সম্ভব না।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংগঠনটির জাতীয় নির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনটির বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
বক্তব্যে তারা বলেন, আমরা মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য রাজনীতি করি। দলকে (এনপিপি) এগিয়ে নিতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ ছাড়া দলের কোথায় এবং কী ঘাটতি আছে– সে বিষয়গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। দলের নির্বাচনের সময় হলে উপযুক্ত সদস্যকে নমিনেশন দেওয়া হলে তবেই এগিয়ে যাবে এ সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ছালাউদ্দিন ছালু। এ সময় বক্তব্য দেন, দলটির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মণ্ডল।
- বিষয় :
- মুক্তিযুদ্ধ
- রাজনৈতিক শক্তি