ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২২:৪৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ১৯৯৪ সালের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ১৩ সদস্যের এই নতুন পর্ষদ গঠন করা হয়। নবগঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রুমি এ হোসেন, যিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান।

রোববার রাজধানীর বলাকায় বিমানের প্রধান কার্যালয়ে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থাটির সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবা উন্নয়ন, বহর সম্প্রসারণ, নিরাপত্তা মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত শনিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গঠিত এই নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে সংস্থাটি একটি স্বনির্ভর, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

আরও পড়ুন

×