ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এআইইউবিতে ওয়ার্ল্ড আইপি ডে উদযাপন

এআইইউবিতে ওয়ার্ল্ড আইপি ডে উদযাপন
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ২২:৩৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ২২:৩৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট’ বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড আইপি ডে (বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬) উদযাপন করেছে।

রোববার (২৬ এপ্রিল) সেমিনার ও র‍্যালির মাধ্যমে এ দিবস উদযাপন করে।

এ উপলক্ষে আয়োজিত ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন স্পোর্টস: লিগ্যাল অ্যান্ড কমার্শিয়াল ইন্টারসেকশনস’ শীর্ষক সেমিনারে ক্রীড়া খাতে মেধাস্বত্বের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। সেমিনারে মেধাস্বত্বের আইনি সুরক্ষা, উদ্ভাবনের প্রসার এবং বাণিজ্যিক সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর উপপরিচালক (পেটেন্ট) মির্জা গোলাম সারোয়ার।

অনুষ্ঠান উদ্বোধন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান। সমাপনী বক্তব্য প্রদান করেন এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম।

সেমিনার শেষে এআইইউবি ক‍্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যা মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

×