সেমিনারে তথ্যমন্ত্রী
আমরা এমন গাড়ি চালাচ্ছি, যার পার্টস চুরি হয়ে গেছে
জহির উদ্দিন স্বপন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার জনগণের নিয়োগপ্রাপ্ত একটা ড্রাইভার হিসেবে মালিক এবং অংশীজনদের কথা বিনয়ের সঙ্গে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে। তবে গাড়িটা ভুল ড্রাইভারদের খপ্পরে পড়েছিল; যার নানারকম পার্টস চুরি হয়েছে, ইঞ্জিন নষ্ট হয়েছে। এমন একটা অবস্থা, কোনো উদ্যোগ নিতে গেলেও যেমন সমালোচনার মধ্যে পড়তে হবে, উদ্যোগ না নিলেও সমালোচনার মধ্যে পড়তে হবে।
গতকাল শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম (এমসিজে) বিভাগ এই সেমিনারের আয়োজন করে। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিজে বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এএসএম রেজওয়ান-উল-আলম।
- বিষয় :
- জহির উদ্দিন স্বপন
