ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদ্মা ব্যারাজ প্রকল্পের সমীক্ষা শেষের পথে শিগগিরই সিদ্ধান্ত

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা ব্যারাজ প্রকল্পের সমীক্ষা শেষের পথে  শিগগিরই সিদ্ধান্ত
×

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৭:৫০

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারাজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ শেষের পথে। সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গতকাল বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনার বৈঠকে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন। ২৫ মে যাবেন ফেনী। দুই জেলায় অনেকগুলো কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। যেসব জেলায় তিনি যাচ্ছেন, খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।

এ্যানি বলেন, আমরা আগামী পাঁচ বছর সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী এরই মধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন।
তিনি আরও বলেন, আমাদের মন্ত্রী-এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে, হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি চলমান রাখতে পারব। বর্ষা শেষে আবার আগামী নভেম্বরের দিকে আমরা এই খাল খনন কর্মসূচি কন্টিনিউ করব। 

আরও পড়ুন

×