ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
×

রোববার রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নেয় সাত মাস বয়সী রাইয়ান হাসান। হামের উপসর্গ দেখা দিলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে তাকে ঢাকায় আনা হয়। কোলে নিয়ে হেঁটে সন্তানকে শান্ত রাখছেন মা। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৭:২২ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৮:৫২

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৯ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মারা গেছে।

শেষ ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

×