ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষাপদক

রবীন্দ্রসংগীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

রবীন্দ্রসংগীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা
×

ছবি : সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৪:৪৪

জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা ২০২৬-এ রবীন্দ্রসংগীত ক্যাটেগরিতে কিশোরগঞ্জ জেলায় প্রথম হয়েছে সামিহা তাবাসসুম। সে জেলার নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অধিকার করেছিল সামিহা। গত রোববার কিশোরগঞ্জ পিটিআই হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটেগরিতে উপজেলা পর্যায়ে প্রথম হওয়া শিক্ষার্থীদের সঙ্গে সেও অংশ নেয় এবং রবীন্দ্রসংগীত ক্যাটেগরিতে প্রথম হয়।

আগামীতে তার কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে সামিহা বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪-এ রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও গণজাগরণের গান–এই তিন বিষয়ে অংশগ্রহণ করে। সেখানে রবীন্দ্রসংগীত ও লোকসংগীতে জেলা পর্যায়ে প্রথম এবং গণজাগরণের গানে জেলায় তৃতীয় স্থান অর্জন করে।

২০২৫ সালে নতুন কুঁড়িতে অংশগ্রহণ করে আঞ্চলিক পর্যায়ে লোকসংগীত ক্যাটেগরিতে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয় সামিহা। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায়ও সে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে। তার বাবার নাম গাজী মহিবুর রহমান এবং মায়ের নাম নূরুন্নাহার। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×