প্রশিক্ষণ নিতে চীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীনে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্যের প্রতিনিধি দল। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তারা।
প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি হবে। আগামী ৮ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মনিরুল ইসলাম পাটওয়ারী, আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস এম পারভেজ, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব তারিক হাসান এবং জুলিয়া মঈন, জেসমিন আক্তার ও মোহাম্মদ জাব্বার।
- বিষয় :
- প্রশিক্ষণ
