ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দুদক সার্চ কমিটি গঠনে সহযোগিতা পায়নি সরকার

দুদক সার্চ কমিটি গঠনে সহযোগিতা পায়নি সরকার
×

সালাহউদ্দিন আহমেদ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৮:৪৮ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১০:১২

| প্রিন্ট সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করবে সরকার। সার্চ কমিটির জন্য প্রধান বিচারপতি গত রোববার প্রতিনিধি মনোনীত করেছেন। গতকাল সোমবার সংসদের বৈঠকে এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার সহযোগিতা পায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রোববার প্রধান বিচারপতি প্রতিনিধি মনোনয়ন করে চিঠিতে সই করেছেন। এখন সার্চ কমিটি গঠিত হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাটাই প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শক্তিশালী দুদক প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ গ্রহণ করা না গেলেও, আগের আইন পুনর্জীবিত করা হয়েছে। এতেও সার্চ কমিটি রয়েছে। দুদক গঠনে সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। দয়া করে প্রধান বিচারপতি অনেক দিন পরে তাঁর প্রতিনিধি নিয়োগ করেছেন, বহু দিন গড়িয়ে গেছে।’

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, মধ্যবর্তী ব্যবস্থায় দুদক চলছে। নতুন আইন পাস হলে আরও শক্তিশালী দুদক গঠন হবে। 

জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুদককে একটা নাখদন্তহীন বাঘ হিসেবে তুলনা করা হয়।

আরও পড়ুন

×