এমপিদের অফিসের জন্য প্রতি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা: মির্জা ফখরুল
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২১:০২ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ২১:০৩
দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতি উপজেলা পরিষদের অনুকূলে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গাইবান্ধা-৪ আসনের মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
এর আগে ৩১ মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির আতিকুর রহমান। এরপর ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানিয়েছিলেন, সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার। এই তথ্য জেনে ওইদিনই সংসদ সদস্যদের করমুক্ত গাড়ি না নিয়ে উপজেলায় অফিস চেয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।
- বিষয় :
- এমপি
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- বিএনপি
