৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিল সরকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:৫৯ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২২:০৭
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দিল সরকার।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রেওয়াজ অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ক্যাডারবহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্তরা উপসচিব (ক্যাডারবহির্ভূত) পর্যন্ত পদোন্নতি পান।
- বিষয় :
- সরকার
