বরেণ্য নাট্যকার মামুনুর রশীদের মা আর নেই
রোকেয়া খানম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০০:৫৯
দেশের বরেণ্য নাট্যকার, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর।
বিষয়টি নিশ্চিত করেছে আরণ্যক নাট্যদল। সংগঠনটি জানায়, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রোকেয়া খানম। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সকালে ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মামুনুর রশীদ বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রখ্যাত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মঞ্চনাটক, টেলিভিশন নাটক এবং সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার মায়ের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিও শোক প্রকাশ করছেন।
- বিষয় :
- মারা গেছেন