হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ২০:৩৪
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে ৮১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭১৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন যাদের মধ্যে ১ লাখ এক হাজার ৫৬ জন জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
- বিষয় :
- হামের উপসর্গ
- শিশুর মৃত্যু