ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আবাসিক এলাকায় মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র বাতিলের দাবি

আবাসিক এলাকায় মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র বাতিলের দাবি
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০০:৩১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র বাতিল হওয়ার পর আবারও তা দেওয়ার উদ্যোগের অভিযোগ করেছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী। এই উদ্যোগ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নয়টি তদন্তে এলাকাটি আবাসিক হিসেবে প্রমাণিত হওয়ার পর কারখানার পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়। অথচ আগামীকাল বৃহস্পতিবার আপিল কর্তৃপক্ষের শুনানি আয়োজনের মাধ্যমে আবারও ছাড়পত্র দেওয়ার চেষ্টা চলছে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শাহনাজ মুন্নী। এ সময় নয়াপুর গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন মোল্লা, সাধন সাহা, শাহেদ কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন। 

শাহনাজ মুন্নী বলেন, সোনারগাঁয়ের নয়াপুর গ্রামের মসজিদ, মন্দির ও একটি মহিলা মাদ্রাসাসংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় 'শারমীন কেমিক্যাল ওয়ার্কস' নামে একটি মশার কয়েল কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারখানাটি চালু হলে বিষাক্ত দূষণে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বে। 

তিনি বলেন, এলাকাবাসীর আবেদনের পর পরিবেশ অধিদপ্তরের প্রধান ও শাখা কার্যালয় থেকে এ নিয়ে মোট ৯ বার তদন্ত করা হয়। প্রতিটি তদন্তেই এলাকাটি আবাসিক হিসেবে চিহ্নিত হয় এবং সেখানে আইন অনুযায়ী মশার কয়েল কারখানা স্থাপন করা যাবে না বলে মত দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তর কারখানাটির অবস্থানগত ছাড়পত্র বাতিল করে। তবে পরে আপিলের মাধ্যমে কারখানাটি ছাড়পত্র পেয়েছিল। পরবর্তী তদন্তে আপিলে পাওয়া সেই ছাড়পত্রও বাতিল করা হয়। এখন আবারও আপিলের মাধ্যমে অনুমোদনের চেষ্টা চলছে। 

শাহনাজ মুন্নী বলেন, একই এলাকায় এর আগে 'ইমাম পোলট্রি ফার্ম' পরিবেশ আইনের আওতায় বন্ধ করা হয়েছিল। বিষয়টি উচ্চআদালত পর্যন্ত গড়ায়। সেখানে আরও বেশি দূষণকারী কয়েল কারখানা স্থাপনের উদ্যোগ আদালতের সিদ্ধান্তের পরিপন্থি। 

আরও পড়ুন

×