ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

এসিআই প্রপার্টিজের পরিচালক হলেন তানভীর শাহরিয়ার রিমন

এসিআই প্রপার্টিজের পরিচালক হলেন তানভীর শাহরিয়ার রিমন
×

তানভীর শাহরিয়ার রিমন

অনইলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৭:৫৮

এসিআই-এর অন্যতম নতুন উদ্যোগ এসিআই প্রপার্টিজ লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর শাহরিয়ার রিমন। এসিআই প্রপার্টিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সেরেনো লেভান্দে-এর মাধ্যমে বাংলাদেশের প্রপার্টি খাতে একটি বিশ্বস্ত, প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে, সেই যাত্রায় কৌশলগত দিকনির্দেশনা, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও রূপান্তরে নেতৃত্ব দেবেন তিনি।

বাংলাদেশের করপোরেট খাতে ২৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তানভীর শাহরিয়ার রিমন রিয়েল এস্টেট ও মেরিন ফিশারিজসহ বিভিন্ন খাতে ব্যবসা গড়ে তোলা, রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে এক হাজারেরও বেশি আবাসন হস্তান্তর হয়েছে। পাশাপাশি বড় ও বহুমাত্রিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন।

এর আগে তিনি র‍্যানকন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং গ্রুপটির রিয়েল এস্টেট ও সি ফিশিং-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি চারটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন এবং ব্যবসার কার্যক্রমে রূপান্তরের পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স আরও শক্তিশালী করেন। তাঁর নেতৃত্বে রিয়েল এস্টেট ব্যবসা উল্লেখযোগ্য বাণিজ্যিক প্রবৃদ্ধি ও পরিচালনাগত দক্ষতা অর্জন করে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর প্রতি অঙ্গীকারের জন্য শিল্পখাতে স্বীকৃতি লাভ করে। মেরিন ফিশারিজ খাতেও তাঁর নেতৃত্বে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়। এর মধ্যে ছিল ইউরোপে বাংলাদেশের প্রথম অনবোর্ড ব্লক-ফ্রোজেন ওশেন টাইগার চিংড়ি রপ্তানি এবং সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত একটি কোল্ড স্টোরেজ স্থাপন।

টেকসই উন্নয়ন, ইএসজি এবং গ্রিন কনস্ট্রাকশনের প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহের পাশাপাশি তানভীর একজন লেখক, লিডারশিপ মেন্টর ও শিক্ষাবিদ। তিনি সর্বশেষ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। কোভিড-১৯ মহামারির সময় তাঁর প্রতিষ্ঠিত কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন দেশজুড়ে একটি অক্সিজেন ব্যাংক গড়ে তোলে। এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে রোটারি ইন্টারন্যাশনাল তাঁকে কোভিড হিরো সম্মাননায় ভূষিত করে। তিনি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর লাইফ ফেলো এবং ইএসজি বিজনেস ইনস্টিটিউটের সদস্য।

সম্প্রতি যাত্রা শুরু করা এসিআই প্রপার্টিজ লিমিটেডের লক্ষ্য হলো প্রযুক্তির সহায়তায় প্রপার্টি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তোলা। এই লক্ষ্যেই সেরেনো লেভান্দে-এর অধীনে পাঁচটি সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি; ডিজিটাল মার্কেটপ্লেস, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিসেল, সার্ভিসড অ্যাপার্টমেন্টস এবং করপোরেট হাউসিং।

বিশ্বাস, স্বচ্ছতা এবং ব্যক্তিকেন্দ্রিক সেবাকে ভিত্তি করে গড়ে ওঠা সেরেনো লেভান্দে বাড়ির মালিক, ভাড়াটিয়া, বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, দূতাবাস, হাইকমিশন এবং অনাবাসী বাংলাদেশিদের জন্য প্রপার্টি-সংক্রান্ত সমন্বিত সমাধান দিচ্ছে। এর লক্ষ্য শুধু প্রপার্টি কেনাবেচা বা ব্যবস্থাপনাকে সহজ করা নয়, বরং মানুষের প্রপার্টির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পুরো অভিজ্ঞতাকেই আরও নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন করে তোলা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘এসিআই প্রপার্টিজের একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। সেরেনো লেভান্দে-এর মাধ্যমে প্রযুক্তি, আস্থা ও পরিচালনাগত উৎকর্ষতাকে একত্র করে বাংলাদেশে প্রপার্টি সেবার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাই। এই যাত্রায় আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করা, কমিউনিটিকে আরও সমৃদ্ধ করা এবং বাংলাদেশের টেকসই নগর ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখা।’ 

তানভীর শাহরিয়ার রিমনের এই নিয়োগ এসিআই প্রপার্টিজের ভবিষ্যৎ প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ‘Living, Harmonized.’ ব্র্যান্ড প্রতিশ্রুতিকে সামনে রেখে প্রতিষ্ঠানটি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবাকেন্দ্রিক প্রপার্টি প্ল্যাটফর্ম গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×