স্থানীয় সরকারমন্ত্রী জানালেন
নিরাপদ পানির জন্য পরিকল্পনা তুলে ধরা হয়েছে
আব্দুল মঈন খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:৩৫
| প্রিন্ট সংস্করণ
দেশের মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ২৫ হাজার কোটি টাকার পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মঈন খান বলেন, ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দায়িত্ব মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া। সে উদ্দেশ্যে আমরা কীভাবে জাতিসংঘের সঙ্গে একসঙ্গে কাজ করে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারি; তার অর্থায়ন কীভাবে হবে; এসব বিষয় আমরা আলোচনা করেছি। শুধু জাতিসংঘ নয়; ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াটার এইডের প্রতিনিধি এখানে ছিলেন। এ ছাড়াও ছিলেন ইউনিসেফের বাংলাদেশপ্রধান। সমন্বিতভাবে আমরা পরিকল্পনা করার চেষ্টা করছি।
- বিষয় :
- পানি