ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে সাইবার আইন সংশোধনের আহ্বান

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে সাইবার আইন সংশোধনের আহ্বান
×
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০১:২৯

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সাইবার সুরক্ষা আইন: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি জানান।

আসন্ন নারী ও শিশু নির্যাতন দমনকে সামনে রেখে প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধ প্ল্যাটফর্মের সচিবালয় হিসেবে ব্লাস্ট এ সভার আয়োজন করে।

টেক গ্লোবাল ইনস্টিটিউট-এর কান্ট্রি হেড ফৌজিয়া আফরোজ সংবাদপত্রে প্রকাশিত তথ্য উল্লেখ করে বলেন, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে সাইবার-সংক্রান্ত আইনে ৭ হাজারের বেশি মামলা হয়েছে এবং ২১ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এসব আইনের অসম প্রয়োগ ও খসড়ায় অপরাধের অস্পষ্ট সংজ্ঞা নিয়ে তিনি উদ্বেগ জানান। দণ্ডবিধিতে মানহানির বিধান থাকায় সাইবার সুরক্ষা আইনের খসড়া থেকে এ বিধান বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। নারী ও শিশুর সুরক্ষা নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞসহ বিভিন্ন অংশীজনকে পরামর্শে সম্পৃক্ত করা এবং তাদের মতামত সংশোধনীতে প্রতিফলিত করার ওপর তিনি জোর দেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আইনের প্রায়োগিক দিক তুলে ধরে তদন্তের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, প্রমাণ সংগ্রহে পুলিশের সাক্ষরতা বৃদ্ধি, ও সংবেদনশীল সংবাদ প্রচারের উপর গুরুত্বারোপ করেন। ডিজিটালি রাইট লিমিটেড-এর নির্বাহী পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী তার সমাপনী বক্তব্যে খসড়াটি পুনরায় পর্যালোচনার আহ্বান জানান। মতবিনিময় সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

সভায় ব্লাস্ট এর পক্ষে স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন ব্লাস্ট-এর এডভোকেসী ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার এবং সভাটি সঞ্চালনা করেন ব্লাস্ট এর প্রোগ্রাম স্পেশালিষ্ট ও সাইবার সাপোর্ট উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম-এর ফোকাল পারসন মনীষা বিশ্বাস। পরিশেষে, সভার পক্ষ থেকে প্রস্তাবিত খসড়াটি পুনর্বিবেচনা করে একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

×