বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০০:০৩
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
বশেমুরবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১০ থেকে ১১ ডিসেম্বর। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।
- বিষয় :
- বশেমুরবিপ্রবি
- ভর্তি পরীক্ষা
- ফল প্রকাশ
