প্রধানমন্ত্রীকে ইডেন টেস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে মোদির চিঠি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৩:৩৯
কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এ চিঠি পাঠান তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন নিজ দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
২২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যকার এ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী এ টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে চিঠি পাঠান। ওই আমন্ত্রণপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী এরই মধ্যে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'ও দুই প্রতিবেশী দেশের মধ্যে অনুষ্ঠেয় ওই টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় যাচ্ছেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা
- বাংলাদেশ-ভারত
