আয়কর মেলায় রিটার্ন জমা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা— ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৯:৩৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ | ০৯:৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯-২০ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে সাবেক কর কমিশনার সিদ্দিক হোসেন চৌধুরী বৃহস্পতিবার আয়কর মেলায় এই রিটার্ন দাখিল করেন। খবর বাসসের
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. মোশাররফ হোসেন ভুইয়া এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা
- আয়কর
- আয়কর মেলা
