রাহাতের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
নাইমুল আবরার রাহাত— ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ১০:২৮
কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় তার পরিবারের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র ওবায়েদ আহমেদের পক্ষে আইনজীবী ফয়েজ উল্লাহ ঘটনাটিকে 'অবহেলাজনিত হত্যা' দাবি করে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
রিটে প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক এবং ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী রোববার আবেদনটির ওপর শুনানি হতে পারে।
গত ১ নভেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম আলোর সহযোগী প্রকাশনা কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎতায়িত হয় নবম শ্রেণির ছাত্র রাহাত। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
- বিষয় :
- নাইমুল আবরার রাহাত
- কিশোর আলো
