ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সৌদিতে নারী কর্মী পাঠানো বন্ধে রিট

সৌদিতে নারী কর্মী পাঠানো বন্ধে রিট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ১০:০২ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:৩১

আইনী সুরক্ষা নিশ্চিত না করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে নারী শ্রমিক পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অন্য দেশগুলো হলো-জর্ডান, লেবানন, ইরাক ও সিরিয়া। কক্সবাজারের বাসিন্দা রাজিয়া খাতুনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী জামান আক্তার বুলবুল।

তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। ওই বেঞ্চের কার্যতালিকায় এলে চলতি সপ্তাহে শুনানি হতে পারে। 

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন

×