দমকল বাহিনীর কাছে ৩টি অগ্নিনিরোধক ফায়ার কুশন হস্তান্তর প্রধানমন্ত্রীর
দমকল বাহিনীর কাছে ফায়ার কুশন হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী -বাসস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৩:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্য জার্মানির তৈরি অত্যাধুনিক তিনটি অগ্নিনিরোধক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী রোববার সকালে তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন।
এই অগ্নি নিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরি এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়। প্রতিটি কুশনের মূল্য পড়েছে ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি।
এই কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী এবং কম্পন ও শোষণ ছড়িয়ে পড়া ছাড়াই যেকোন বিপজ্জনক পণ্য পরিবহনে সক্ষম।
এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা
- দমকল বাহিনী
- ফায়ার কুশন
