ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নারীর প্রতি সহিংসতা রোধে ১৮টি কমিউনিটি রেডিওতে ১৬ দিনের প্রচারাভিযান

নারীর প্রতি সহিংসতা রোধে ১৮টি কমিউনিটি রেডিওতে ১৬ দিনের প্রচারাভিযান
×

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৬:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৬:০১

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া ১৬ দিনব্যাপী প্রচারাভিযানে অংশ নিয়েছে। প্রতিবছর ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে ১৬ দিনের প্রচারাভিযান শুরু হয় এবং শেষ হয় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে।

বিএনএনআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রচারাভিযানের লক্ষ্যে বিএনএনআরসির কারিগরি সহায়তায় দেশের ১৮টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সম্প্রচার করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসচেতনতা তৈরিতেও কাজ করা হবে।

আরও পড়ুন

×