ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জীববিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন ১৫ এপ্রিল পর্যন্ত

জীববিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন ১৫ এপ্রিল পর্যন্ত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১ | ০৮:৪৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ | ০৯:০৩

বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১ কড়া নাড়ছে দোরগোড়ায়। এরই মধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

আগামী ২৩ এপ্রিল দেশজুড়ে অনুষ্ঠিত হবে অনলাইন আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগামী ৭ মে অনুষ্ঠিত হবে অনলাইন জাতীয় জীববিজ্ঞান উৎসব।

জীববিজ্ঞানের এই সর্ববৃহৎ উৎসবে শামিল হতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে এখনই। রেজিস্ট্রেশন করুন আর গেয়ে উঠুন ‘কাটুক আঁধার, আসুক আলো!’ রেজিস্ট্রেশন লিংক: http://registration.bdbo.net/


আরও পড়ুন

×