ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

গণপূর্তের ১১ প্রকৌশলীকে দুদকে তলব

গণপূর্তের ১১ প্রকৌশলীকে দুদকে তলব
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৩ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ০৯:৫৮

গণপূর্ত অধিদপ্তরের ১১ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাদের তলব করা হয়। গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীমের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনউদ্দিন, আবদুল মোমেন চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমাকে আগামী ১৮ ডিসেম্বর; নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আবদুর কাদের চৌধুরী, আফসার উদ্দিনকে ১৯ ডিসেম্বর এবং নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদ, ফজলুল হক ও উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরকারকে ২৩ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্র বলেছে, গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীম এই ১১ প্রকৌশলীকে ঘুষ দিয়ে বড় অঙ্কের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন। জি কে শামীম কার্যাদেশ অনুযায়ী কাজ না করে বা নামমাত্র কাজ করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে এই ঠিকাদারকে সহায়তা করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন এই ১১ জন। এমন অভিযোগই অনুসন্ধান করছে দুদক।

আরও পড়ুন

×