৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ১০:০৬
আগামী ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, হল, আসনব্যবস্থা এবং পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলি যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।
গত ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
- বিষয় :
- ৪০তম বিসিএস
- পরীক্ষা
- পিএসসি
