ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল-রিজভীসহ আসামি ১৩৫

মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল-রিজভীসহ আসামি ১৩৫
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ২২:২৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৭

হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি জানান, বুধবার বিকেল ৫টার দিকে হাইকোর্টের মাজার গেট এলাকার প্রধান সড়কে কয়েকজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে আগুন দেয়। এর কিছু সময় পর একই সড়কে মাজার গেট থেকে মৎস্য ভবন পর্যন্ত পরপর আরও দু'টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুল ও রুহুল কবীর রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা করা হয়েছে।

তিনি জানান, শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) ছামসুল রহমান ও এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বুধবার রাতে মামলা দু’টি করেছেন। একটি মামলায় আসামি ৭০ জন এবং অন্যটিতে ৬৫। মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে দুই মামলাতেই আসামি করা হয়েছে।

আরও পড়ুন

×