ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

'মানবিক বিবেচনায়' খালেদা জিয়ার জামিন চান আইনজীবী জয়নুল

'মানবিক বিবেচনায়' খালেদা জিয়ার জামিন চান আইনজীবী জয়নুল
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ২৩:৩৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৫

মানবিক দিক বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করেছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান  অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে অংশ নিয়ে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে ওই আবেদন ওপর শুনানি হয়। 

আদালতে জয়নুল আবেদীন বলেন, আমরা মেডিকেল রিপোর্ট বুঝি না। আমরা দেখছি বিএনপি চেয়ারপারসন সুস্থভাবে হেঁটে জেলে গেছেন, অথচ এখন তিনি পঙ্গু। হাঁটা-চলা করতে পারেন না। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তার জামিন চাই।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা চাই। সরকারি হাসপাতাল কখনোই বলে না তারা পারবে না। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দিন। তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন।

এর আগে সকাল ১০টার কিছু সময় পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে শুনানি শুরু হয়।

শুনানির শুরুতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে আপিল বেঞ্চে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খালেদার স্বাস্থ্য প্রতিবেদনের সারমর্ম উপস্থাপন করেন।

আরও পড়ুন

×