ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

খুবি শিক্ষক সমিতির সভাপতি ড. মাহমুদ হোসেন, সম্পাদক ড. আশীষ কুমার

খুবি শিক্ষক সমিতির সভাপতি ড. মাহমুদ হোসেন, সম্পাদক ড. আশীষ কুমার
×

বাঁ থেকে ড. মাহমুদ হোসেন ও ড. আশীষ কুমার দাস

খুবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ২১:২৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ | ২১:৩১

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ এর কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের মধ্যে সভাপতি ও সহ-সভাপতি পদ বাদে ১১টি পদ পেয়েছে আওয়ামীপন্থী প্যানেল স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। এ ছাড়া নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামীপন্থী শিক্ষদের অপর প্যানেল বঙ্গবন্ধু পরিষদ এবং বিএনপিপন্থী শিক্ষকদের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)।

এবার নির্বাচনে সভাপতি পদে স্বাশিপ সমর্থিত রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরার (১৪৫ ভোট) চেয়ে মাত্র তিন ভোট বেশি পেয়ে বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মাহমুদ হোসেন (১৪৮ ভোট) সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া এনটিএ সমর্থিত ব্যবসায় প্রসাশন ডিসিপ্লিনের অধ্যাপক মো. খসরুল আলম ৫৭ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু পরিষদ থেকে অধ্যাপক ড. তরুণ কান্তি বোস ১৩০ ভোট পেয়ে স্বাশিপ থেকে অধ্যাপক ড. আশীষ কুমার দাস (১৩৮ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া এনটিএ সমর্থিত ব্যবসায় প্রসাশন ডিসিপ্লিনের অধ্যাপক শরিফ মোহাম্মদ ৮০ ভোট পান।

এ ছাড়া নির্বাচিত বাকিরা স্বাশিপ সমর্থিত যুগ্ম-সাধাারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আক্তার (১৩৬ ভোট), কোষাধ্যক্ষ ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. উৎপল কুমার কর্মকার (১৩২ ভোট), সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. নাদিমুদ্দোলা (১৫২ ভোট), প্রকশনা সম্পাদক হিসেবে রসায়ন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সুমন চক্রবর্তী (১৫০ ভোট) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে স্বাশিপ সমর্থিত এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার (১৬১), এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সারওয়ার জাহান (১৬০ ভোট), ফিসারিজ ও মেরিন রিসোর্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাহিন পানভেজ (১৫৮ ভোট), গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ছোটন দেব নাথ (১৪৭ ভোট), আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ (১৪৫ ভোট), ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. ইউ. এইচ রুহিনা জেসমিন (১৪২ ভোট) পেয়ে নির্বাচিত হন।

মঙ্গলবার রাত ১০টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুল হাসান তালুকদার ফল ঘোষণা করেন। এর পূর্বে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ৪৪৪জন যার মধ্যে ৪৭ জন শিক্ষা ছুটিতে রয়েছেন। বাকি ৩৯৭টি ভোটের মধ্যে ৩৫৬টি ভোট পড়ে। এর মধ্যে ২টি ভোট বাতিল হয়।

উল্লেখ্য, এবার খুবি শিক্ষক সমিতি নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে ১৩ পদের বিপরীতে তিন প্যানেলে ৩৯ জন শিক্ষক স্বতন্ত্র প্রার্থীতা জমা দিয়েছেন। যারা সকলেই স্বাশিপ, বঙ্গবন্ধু পরিষদ ও এনটিএ সমর্থিত। যেখানে আওয়ামীপন্থী শিক্ষকদের নিরুঙ্কুশ জয় ও বিএনপিপন্থী শিক্ষকদের ভরাডুবি হয়েছে।

আরও পড়ুন

×