সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের ইন্তেকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২১ | ০৯:৪০
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামসুন্নাহার বেগম ছয় ছেলে, সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার। সমাজকল্যাণমন্ত্রী তার মায়ের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
