ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি থেকে

সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি থেকে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৫

চলতি একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন ৯ জানুয়ারি বসতে যাচ্ছে। ওইদিন বিকাল চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। নতুন বছরের শুরুতে বসা এই অধিবেশন শীতকালীন অধিবেশন নামে পরিচিত। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দিবেন।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি তার সংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। কমিটির সদস্য হিসেবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, চিফ হুইপসহ সিনিয়র সদস্যরা উপস্থিত থাকবেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর চিফ হুইপ ধণ্যবাদ প্রস্তাব উত্থাপণ করবেন। পরে সদস্যরা ভাষণের ওপর আলোচনায় অংশ নিবেন। বছরের প্রথম (শীতকালীন) ও জুনের শুরুতে বসা (বাজেট) অধিবেশনের মেয়াদ দীর্ঘ হয়। এবারেও বেশকিছু গুরুত্বপূর্ণ বিল উঠতে যাচ্ছে সংসদের বিবেচনার জন্য।

এর আগে চলতি একাদশ সংসদের পঞ্চম অধিবেশন গত ১৪ নভেম্বর শেষ হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, শীতকালীন অধিবেশন কতদিন চলবে সেটা এখন বলা যাচ্ছে না। মার্চের শেষ দিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন হবে। এজন্য আসন্ন অধিবেশন ও বিশেষ অধিবেশনের মাঝে বেশ খানিকটা বিরতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

×