ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়: ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়: ওবায়দুল কাদের
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শনিবার ঢাবির সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের -ফোকাস বাংলা

 বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৪৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনের আগেই হেরে যায় এবং নির্বাচন নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে। এটি তাদের পুরনো অভ্যাস।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাবির সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগে থেকেই বলছে 'নির্বাচন সুষ্ঠু হবে না'। এ ধরনের সংশয় থাকা উচিত নয়। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ক্রেডিবল হবে বলে প্রত্যাশা করি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, মাদক 'সুনামির' মতো সমাজকে গ্রাস করছে। মাদকের সঙ্গে ভেজাল এবং দুর্নীতিও ক্রমে গ্রাস করছে আমাদের। এই দুর্নীতি, মাদক ও ভেজাল নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। ভেজাল, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম, অ্যালামনাইয় অ্যাসোসিয়েশনের মহাসচিব কামাল শরীফ প্রমুখ।

আরও পড়ুন

×