বঙ্গবন্ধুর সমাধিতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতাদের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতারা-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৬:৫৯
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতারা।
ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. হেদায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেনের নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মোনাজাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. লুৎফর রহমান খান ও উপদেষ্টা পরিষদ সদস্য মো. আবুল হোসেন, মো. শাহ্জাহান সাত্তার ও মো. আব্দুল হান্নান খান। বিজ্ঞপ্তি।
