সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে 'নগদ'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০৫:৪৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ | ০৮:৩৩
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন 'নগদ' ও মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড যৌথভাবে ৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে ইতিহাসে একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি হল।
সম্প্রতি 'নগদ' ও রবি'র মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়। চুক্তির ফলে খুব অল্প সময়ে প্রায় ৬ কোটি গ্রাহক ভিত্তি তৈরি করতে সক্ষম হল 'নগদ', যা বিশ্বে প্রথম আর্থিক অন্তর্ভুক্তির অনন্য দৃষ্টান্ত।
এর মধ্য দিয়ে গ্রাহক সংখ্যায় দেশের এক নম্বর ডিজিটাল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হলো 'নগদ'। ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক 'নগদ' উদ্বোধন করেন। এরপর মাত্র ১০ মাস ১০ দিনে 'নগদ' দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এই স্বল্প সময়ে দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়েছে 'নগদ'-এর নেটওয়ার্ক।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের তত্বাবধানে দেশের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে ওঠায় খুব অল্প সময়ে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করেছে 'নগদ'। এরই মধ্যে প্রধানমন্ত্রী সরকারের সব ধরনের উপবৃত্তি, ভাতা ও অনুদান 'নগদ'-এর মাধ্যমে বিতরণের জন্য অনুশাসন জারি করেন; যার ফলে সরকারের সকল ভাতা বিতরণ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাক বিভাগেরদ 'নগদ'-এর মাধ্যমে।
যুগান্তকারী এই উদ্যোগ দেশের নিন্ম ও মধ্যম আয়ের জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সহায়তা করবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাংলাদেশে সূচনা হবে ডিজিটাল বিপ্লবের এক নতুন অধ্যায়, যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে সহায়তা করবে।
মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে 'নগদ' প্রতি হাজার ক্যাশ-আউট চার্জ নিচ্ছে ১৪ টাকা ৫০ পয়সা, যা দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ। এ ছাড়া প্রতি হাজার ক্যাশ-ইনে 'নগদ' দিচ্ছে ৫ টাকা ক্যাশ-ব্যাক। এভাবে দেশের সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে 'নগদ' দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে বদ্ধপরিকর। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নগদ
