মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতাদের সংবর্ধনা
৯৮তম পর্ষদ সভা
৯৮তম পর্ষদ সভায় মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতাদের সংবর্ধনা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৪:০৮
গুলশানে মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ৯৮তম পর্ষদ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে এ মান্নান খানকে নির্বাচিত করা হয়।
এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত পর্ষদের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নির্বাচিত সদস্যদের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, মিসেস সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা, মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। সংবাদ বিজ্ঞপ্তি