ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা

নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২৩:০৬

গ্রাহকবান্ধব আধুনিক সেবার পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় নতুন ঠিকানায় নতুন উদ্যমে ব্যাংকিং কার্যক্রম শুরু করল ঢাকা ব্যাংক। স্থানান্তরিত শাখাটির বর্তমান ঠিকানা কেরানীগঞ্জের কলাতিয়া বাজারের জে কে টাওয়ারের দ্বিতীয় তলায়।

আজ শনিবার স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও মো. মোস্তাক আহমেদ। এ সময় ব্যাংকের ইভিপি ও ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মোসলেহ সাদ মাহমুদ, ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝর, নিকটবর্তী অঞ্চলের বিভিন্ন শাখা-উপশাখার শাখা ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ বলেন, উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রাহকসম্পর্ক আরও সুদৃঢ়করণ এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে। কলাতিয়া শাখা স্থানান্তর ব্যাংকের এই ধারাবাহিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×