ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আকস্মিক নৌপরিবহন মন্ত্রণালয়ের ৪ দপ্তর পরিদর্শনে প্রতিমন্ত্রী

আকস্মিক নৌপরিবহন মন্ত্রণালয়ের ৪ দপ্তর পরিদর্শনে প্রতিমন্ত্রী
×

ছবি : সংগৃহীত

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০২:৪৫

বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) চারটি দপ্তর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। পূর্ব ঘোষণা ছাড়াই তিনি গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে এসব দপ্তরে যান। তখন দায়িত্বশীল কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে পৌঁছাননি।

জানা গেছে, সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী নৌবন্দর কর্মকর্তার দপ্তরে যান। তখন কয়েকজন কর্মচারী উপস্থিত হয়েছেন মাত্র। এরপর পর্যায়ক্রমে জরিপ পরিদর্শকের কার্যালয়, ড্রেজার বিভাগ এবং বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে যান। তিনি দপ্তরগুলো ঘুরে দেখেন এবং অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে খোঁজখবর নেন। তাঁকে জানানো হয়, কেউ কেউ ছুটিতে আছেন। অন্যরা দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছাবেন।

এ প্রসঙ্গে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএর সব দপ্তর দেখার জন্য এসেছেন। এটি তাঁর ঝটিকা সফর ছিল।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক সোলায়মান হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই যেন নৌকায় করে লঞ্চে যাত্রী না ওঠানো হয়, প্রতিমন্ত্রী সেদিকে নজর রাখার নিদের্শ দিয়েছেন। তিনি বরিশাল নৌবন্দরে চলমান উন্নয়ন কাজের খোঁজখবর নেন। এ ছাড়া লঞ্চগুলোতে ডিজিটাল ভাড়ার তালিকা নিশ্চিত করার তাগিদ দেন কর্মকর্তাদের।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী রাজিব বলেন, ‘আমি যা দেখেছি, আপনারও একই জিনিস দেখেছেন।’ অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন কিনা– প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

×