ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করেছে বিএনপি: গোলাম পরোয়ার

সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করেছে বিএনপি: গোলাম পরোয়ার
×

ছবি: সমকাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২০:০৪ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২০:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। 

তিনি আরও বলেন, দুনিয়ার আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন কোনো নজির নেই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে।

শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, নির্বাচনে তারা গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিতে বলেছে। ‘হ্যাঁ’-তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের ৪টি প্রশ্নে যেখানে কোনো নোট অব ডিসেন্ট নেই, ওই সকল ৮৪টি সংস্কার ধারা মেনে নিয়েছে তারা। এখন তারা এটাকে বেআইনি বলছে।

জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×