ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ব্রণ প্রবণ ত্বক ভালো রাখার উপায়

ব্রণ প্রবণ ত্বক ভালো রাখার উপায়
×
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:৪২

ব্রণ প্রবণ ত্বকের মেকআপ ও যত্নআত্তিতে সচেতনতা দরকার। কেননা নাজুক ত্বকের ব্রণ ও এর দাগ সারাতে বেশ বেগ পেতে হয়। যেকোনো উৎসবের আগে মুখে ব্রণ উঠলে অনেকেই ক্রিম ব্যবহার করে তা কমানোর চেষ্টা করেন। এটি ঠিক নয়। ব্রণ কেন হচ্ছে, তার আসল কারণ খুঁজে বের করে সে অনুযায়ী চিকিৎসা করার পরামর্শ দেওয়া হয়েছে 'এই সময়'-এর এক প্রতিবেদনে। 

মুখে ব্রণ উঠলে তা খুঁটে বা চেপে ফেলার প্রবণতা অনেকেরই থাকে। কিন্তু এতে ত্বকের প্রদাহ বেড়ে যেতে পারে। পাশাপাশি ব্রণের দাগ স্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই ব্রণে নখ না লাগালো ভালো।

ব্রণ প্রবণ ত্বক ভালো রাখার সহজ উপায় কী?

ত্বক ভালো রাখতে খুব বেশি সৌন্দর্যপণ্য ব্যবহারের প্রয়োজন নেই। দিনে দুই বার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। তারপর নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার এবং ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। নিয়মিত এই সাধারণ রুটিন মেনে চললে ত্বক অনেকটাই ভালো রাখা সম্ভব। আর এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। 

ব্রণ হলে কোন ধরনের ফেসিয়াল উপকারী?

যেকোনো উৎসবের আগে ফেসিয়াল করাতে চাইলে আগে নিজের ত্বকের ধরন বুঝতে হবে। ত্বকের প্রয়োজন অনুযায়ী হাইড্রেটিং ফেসিয়াল বা ক্লিন-আপ করানো যেতে পারে। তবে ত্বকের কোনও সমস্যা থাকলে নিজের ইচ্ছেমতো ফেসিয়াল না করিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন?

১. বিয়ে বার্ষিকী, জন্মদিন বা কোনো উৎসবে নতুন স্কিনকেয়ার বা প্রসাধনী নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক নয়। 

২. ব্রণ প্রবণ ও স্পর্শকাতর ত্বকে বেশি স্ক্রাব বা ফেসিয়ালও করাও ঠিক নয়।

৩. ত্বকের নির্দিষ্ট সমস্যা দেখা দিলে শুধু প্রসাধনী দিয়ে তা ঢাকার চেষ্টা করবেন না। বরং, চিকিৎসকের পরামর্শ নিয়ে গোড়া থেকে সমাধান করুন। 

আরও পড়ুন

×