ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বইমেলায় মুজাহিদ উদ্দীনের বই ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’

বইমেলায় মুজাহিদ উদ্দীনের বই ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৯

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ প্রকাশিত হয়েছে এম এম মুজাহিদ উদ্দীনের ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’। ৩৩ জন বিসিএস ক্যাডারের বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটি রচনা ও সম্পাদনা করা হয়েছে।

বইটি সম্পর্কে এম এম মুজাহিদ উদ্দীন বলেন, ‌‌'৩৩জন বিসিএস ক্যাডারের অভিজ্ঞতা ছাড়াও আরো দু'টি চ্যাপ্টার রয়েছে। একটি অধ্যায় বঙ্গবন্ধুর সমগ্র জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক কথায় প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে। অন্য একটি অধ্যায়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক, রাজনীতি, দেশের দর্শনীয় স্থানের বর্ণনা। চাকরি প্রার্থী ছাড়াও শিক্ষার্থী ও সচেতন মানুষের জানা প্রয়োজন। বইয়ের প্রথম মুদ্রণ শেষ হওয়ায় আমি অভিভূত, বিস্মিত।'

স্টারলিং পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশ করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে পারিজাত প্রকাশনীর ৩৫১-৩৫২ নং স্টলে। 

আরও পড়ুন

×