বইমেলায় মাহতাব হোসেনের ‘নগরে সমুদ্র’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৯
চলছে অমর একুশে বইমেলা। মেলার শুরুর দিন থেকেই পাওয়া যাচ্ছে সাংবাদিক, গীতিকার ও নাট্যকার মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘নগরে সমুদ্র’। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ নম্বর অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
মাহতাব হোসেন জানান, ‘নগরে সমুদ্র’ উপন্যাসটি মূলত সমুদ্র নামের তরুণের নগরময় হেঁটে চলার গল্প। এ শহরের গল্প। কিন্তু এর মাঝেও কলকাতার জাকারিয়া স্ট্রিট কিংবা দার্জিলিংয়ে হুট করে চলে যেতে হয় সমুদ্রকে। কেন? ফের পঞ্চগড় কিংবা সৈয়দপুর। সমুদ্র এমন একজন তরুণ বা যুবক, যাকে নিজের চেয়ে পরের উপকার নিয়ে মাথা ঘামাতে হয় বেশি।
মেলা প্রাঙ্গণ ছাড়াও রকমারি ডটকম, বইপোকাশপ, বইবাজার ডটকম, বুকএক্সপ্রেসসহ প্রায় সকল অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে বইটি।
- বিষয় :
- নগরে সমুদ্র
- মাহতাব হোসেন
