পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোগ্রামে ভর্তির সুযোগ
শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নামি-দামি প্রতিষ্ঠানেও নিজেদের মেধার স্বাক্ষর রাখছে
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫০
চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটি জীবনকে দেখার একটি অনন্য ভঙ্গি। সেই সৃজনশীলতাকে পেশাদার রূপ দিতে এবং আগামীর দক্ষ নির্মাতা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠানটি গত দুই দশক ধরে দেশের মিডিয়া জগতে এক নতুন ধারার সূচনা করেছে। তারই ধারাবাহিকতায় ২০২৫-২৬ সেশনে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সৃষ্টি, সম্ভাবনা আর ভবিষ্যৎ– এই তিনের মেলবন্ধনে পাঠশালা গড়ে তুলতে চায় আগামীর তরুণদের। প্রতিষ্ঠানটির চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান খ ম হারুন বলেন, ‘আমাদের এখানকার শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নামি-দামি প্রতিষ্ঠানেও নিজেদের মেধার স্বাক্ষর রাখছে। প্রফেশনাল কোর্সগুলো সম্পন্ন করে যে কেউ মিডিয়াতে চমৎকার ক্যারিয়ার গড়তে পারে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা চলচ্চিত্র ও নিউ মিডিয়ায় বিশ্বজুড়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক।’
পাঠশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত ইনস্টিটিউট হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে নিয়মিত এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামটি পরিচালনা করছে। যারা চলচ্চিত্র ও টেলিভিশনকে সৃজনশীল শিল্প এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং পেশা হিসেবে গ্রহণ করতে চান, তাদের জন্য এটি একটি অনন্য প্ল্যাটফর্ম।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য
সেশন: ২০২৫-২৬
মেয়াদ: ১৮ মাস (৩ সেমিস্টার)
আবেদনের শেষ তারিখ: ৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা: ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার ও শনিবার, বেলা ১১টা)
আবেদন প্রক্রিয়া:
পাঠশালা অফিস থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
অনলাইন: আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনেও আবেদন করতে পারবেন। লিংক: https://shorturl.at/4gCNY
আবেদন ফি: ৬০০ টাকা।
বিশেষ ফেলোশিপ সুবিধা
পাঠশালা সবসময়ই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশ্বাসী। যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে নারী এবং পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের উৎসাহিত করতে এখানে বিশেষ ফেলোশিপের ব্যবস্থা রয়েছে।
যোগাযোগ
ঠিকানা: দৃকপাঠ ভবন, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা।
মোবাইল: ০১৩১৮৩০১৯৬৬, ০১৭৮০৩৭৯৩৯৯
ওয়েবসাইট: pathshaladft.org
- বিষয় :
- চলচ্চিত্র
