উচ্চশিক্ষা
ভাষা শিখুন ঘরে বসেই
শাকিল ইমতিয়াজ
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:৩৩
তথ্যপ্রযুক্তির এ সময়ে যোগাযোগের দক্ষতাকে অবহেলা করার সুযোগ নেই। ভিনদেশি ভাষা জানা থাকলে কর্মজীবনে সম্ভাবনার দরজা খুলে যায়। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার পাশাপাশি একটা তৃতীয় ভাষাও জানা চাই। কারণ বাংলা ও ইংরেজি ছাড়া আর কোনো ভাষা যদি আপনার জানা থাকে, সেটাই হয়তো চাকরিক্ষেত্রে আরও এগিয়ে দেবে।
ডুয়োলিঙ্গো : ভাষা শেখার জনপ্রিয় একটি অ্যাপ ডুয়োলিঙ্গো। এটি বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এই অ্যাপে ইংরেজির পাশাপাশি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইতালিয়ান, আইরিশ এবং ড্যানিশের মতো ৪০টিরও বেশি ভাষা শেখা যাবে। এই অ্যাপটিতে ছোট ছোট ভিডিও এবং মজার শেখার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শেখানো হয়।
https://www.duolingo.com/courses
মেমরাইজ : এটি একটি শিক্ষাভিত্তিক অ্যাপ। কারণ, অ্যাপটি গেম খেলার মাধ্যমে ২০ লাখের বেশি শব্দ ও বাক্য শেখাতে সক্ষম। বিনামূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে নামানো গেলেও বিশেষ সুবিধা পেতে প্রতি মাসে প্রায় ৮ ডলারের মতো ব্যয় করতে হয়।
https://www.memrise.com/
ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজ: ব্যবহারিক ও কথোপকথনের ভাষা শেখার জন্য ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজেস বেশ কার্যকর। বাস্তব জীবনের নানা পরিস্থিতি ও সংস্কৃতির ওপর ভিত্তি করে এটি ভাষা শেখায়। এই অ্যাপে ৭০টিরও বেশি ভাষা শেখার সুযোগ রয়েছে। এর ইন্টারেক্টিভ অডিও টিউটোরিয়ালগুলোর উচ্চারণ নিখুঁত করতে সাহায্য করে। তবে এটি সম্পূর্ণ ফ্রি নয়, নির্দিষ্ট ট্রায়াল পিরিয়ডের পর এটি ব্যবহারে সাবস্ক্রিপশন ফি প্রয়োজন হয়।
https://mangolanguages.com/
বুসুউ : ভিন্ন ভাষা চর্চা করার জন্য দিনের কিছুটা সময় যাদের রয়েছে, বুসুউ অ্যাপটি তাদের জন্য চমৎকার কাজে দেবে। পছন্দের বিষয়ের পাঠগুলো যে কোনো সময় পড়ার জন্য সংরক্ষণ করা যায় এই অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য বিনামূল্যেই পাওয়া যায় অ্যাপটি। তবে মাসে ৬ ডলারের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে বুসুউ।
https://www.busuu.com/en-us
ব্যাবেল : অনলাইনে অধিকাংশ ভাষা শেখার অ্যাপ বা ওয়েবসাইটগুলোর মূল লক্ষ্য থাকে আপনাকে নতুন একটি ভাষায় কথা বলা শেখানো। তবে ব্যাবেল একটু আলাদা। নতুন ভাষা বলার পাশাপাশি লেখা, শোনা ও পড়ার প্রতি জোর দেয় এই অ্যাপটি। একেবারে প্রথম থেকে শুরু করার জন্য এই অ্যাপে আছে কিছু প্রাথমিক শিক্ষা। এ ছাড়া প্রতি মাসে ৬০০ টাকা খরচ করলে অভিজ্ঞতা বাড়ানোর জন্য অ্যাডভান্সড কোর্সও পাওয়া যাবে ব্যাবেলে। থেকে ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, সুইডিশসহ মোট ১৪টি ভাষা শেখা যাবে। কোনো ভাষা কেবল এক-আধটু না জেনে, পুরোপুরি দক্ষ হতে চাইলে ব্যাবেল সম্ভবত সবচেয়ে কার্যকরী।
https://www.babbel.com/
ওপেন কালচার : বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা শেখার জন্য সেরা একটি সমাধান হলো ওপেন কালচার। অর্ধশত ভাষা শেখার সুযোগ আছে। এখানে ভাষা সম্পর্কিত কয়েক হাজার অডিও টিউটোরিয়াল পাওয়া যায়। যেগুলো বিনা মূল্যে ডাউনলোড করে যে কেউ তাঁর পছন্দমতো ভাষা শেখা শুরু করতে পারেন। ফারসি, ইসডোনিয়াক, আইসল্যান্ডিকের মতো ভাষা শেখার সুযোগও থাকছে এখানে। অডিও টিউটোরিয়াল হওয়ার কারণে যে কেউ চাইলে রাস্তায় চলতে চলতেও শিখে ফেলতে পারেন নতুন কোনো ভাষা। বিনা মূল্যে ব্যবহার করা যাবে এ সেবাটিও। https://www.openculture.com/freelanguagelessons
- বিষয় :
- তথ্যপ্রযুক্তি