ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:০৭

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএএফ শাহীন কলেজ

সায়েক আহমেদ সজীব

দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেদের মেধার স্বাক্ষর রেখে উচ্চশিক্ষার নতুন দিগন্তে পদার্পণ করা এইচএসসি-২০২৫ ব্যাচের চার শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ‘Merit Gala Award-2025’। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আইএসএসবি (ISSB)-তে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। তাদের এই অসাধারণ সাফল্য কলেজের শিক্ষা-মান, শৃঙ্খলা ও সুশিক্ষার উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, জিইউপি, বিইউপি, এমএনএসএ, এসিএসসি, পিএসসি। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান। বক্তব্যে তিনি বলেন, অধ্যবসায়, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে উৎসবমুখর আবহের সৃষ্টি করে।

বিএএফ শাহীন কলেজ ঢাকা বরাবরের মতোই একাডেমিক উৎকর্ষ, শৃঙ্খলা এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাকৃবিতে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’

 ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর উদ্বোধন করা হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সানরাইজ’ প্রকল্পের অধীনে এ গবেষণাগারটি তৈরি করা হয়েছে। গবেষণাগারটি পরিদর্শন করছেন বাকৃবি উপাচার্য ও জাইকার কর্মকর্তারা। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সানরাইজ’ প্রকল্পের অধীনে এ গবেষণাগারটি তৈরি করা হয়েছে।

২৩ জুলাই সকালে গবেষণাগারটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণাগার উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইজ’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাকৃবি উপাচার্য। প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×